মহানাটকীয় ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে প্রথম তিন শটের দুটিতে গোল করতে ব্যর্থ ফ্রান্স। আর্জেন্টিনার লিওনেল মেসি, পাওলো দিবালা ও লিয়ান্দ্রো পারেদেস গোল করলেন। এরপর চতুর্থ শটে গোল পেলেন ফ্রান্সের কোলো মুয়ানি।
তাতে কী, আর্জেন্টিনার চতুর্থ শটটি নিতে যাওয়া গঞ্জালো মনতিয়েল ব্যর্থ না হলেই খেলা শেষ, হেরে যাবে ফ্রান্স। মনতিয়েল ভুল করলেন না, গোল পেলেন। সঙ্গে সঙ্গেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়েরা।
মেসিদের সেই উচ্ছ্বাসের ঢেউ তখন লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে।

কাতার থেকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল বিশ্বের নানা প্রান্তে। আর্জেন্টিনার উন্মত্ত উদ্যাপন কিছুক্ষণের জন্য থামল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। পুরস্কারমঞ্চে সবার শেষে যখন বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা অধিনায়ক মেসির হাতে তুলে দেওয়া হলো, আবার শুরু হয়ে গেল উদ্যাপন।

0 coment rios: