শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ওয়াইফাই পাসওয়ার্ড বদল কীভাবে? সুরক্ষার জন্য যা জানা জরুরি

 ওয়াইফাই পাসওয়ার্ড বদল কীভাবে? সুরক্ষার জন্য যা জানা জরুরি




ইন্টারনেট এখন আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছে। ইন্টারনেট ছাড়া এক দিন কাটানোর কথাও ভাবতে পারেন না অনেকে। বাড়িতে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য অনেকেই ব্রডব্যান্ড ব্যবহার করেন। সঙ্গে থাকে একটি ওয়াইফাই রাউটার। ওয়াইফাইকে সুরক্ষিত রাখতে নিয়মিত পাসওয়ার্ড বদল করা প্রয়োজন। কিন্তু পাসওয়ার্ড বদল করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন?


ওয়াইফাই-এর পাসওয়ার্ড নিয়মিত বদল করা কেন জরুরি?


ওয়াইফাই নেটওয়ার্ক সেটআপের সময় ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড সেট করে দিয়ে যান। ফলে সেই ব্যক্তি পাসওয়ার্ড জেনে যান, যা আপনার ওয়াইফাই নেটওয়ার্কের সুরক্ষার সঙ্গে বড় আপস। তবে চাইলে সেই ব্যক্তি আপনার ওয়াইফাই নেটওয়ার্কে ঢুকে আপনার স্মার্টফোন ও ল্যাপটপ থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারেন। এ কারণেই নিয়মিত ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড বদল করতে হবে।


টেকনিশিয়ান পাসওয়ার্ড সেট করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইফাই-এর পাসওয়ার্ড বদল করে নেয়া উচিত। এ ছাড়াও সুরক্ষিত থাকতে নির্দিষ্ট সময় পরপর ওয়াইফাই-এর পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা। এখন আপনার মনে প্রশ্ন আসবে: ওয়াইফাই পাসওয়ার্ড বদল করবেন কীভাবে?


ওয়াইফাই পাসওয়ার্ড বদল করবেন কীভাবে?


এখন প্রায় সব রাউটারের সঙ্গেই থাকে একটি মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপ থেকে সহজে ওয়াইফাই পাসওয়ার্ড বদল করা যায়। তবে চাইলে ফোন অথবা কম্পিউটার থেকে রাউটার সেটিংস ওপেন করেও এই কাজ করা যাবে। সব রাউটারের আলাদা আলাদা অ্যাপ থাকলেও পরের নিয়ম সব রাউটারের জন্য একই। রাউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওপেন করতে হবে সেটিংস। এর পরে বদল করা যাবে ওয়াইফাই পাসওয়ার্ড।

রাউটারের আইপি অ্যাড্রেস দেখে নিন। রাউটারের বাক্সের উপরে এই সংখ্যা লেখা থাকবে (যেমন: 192.168.0.0)। এবার কম্পিউটার অথবা মোবাইল ওয়াইফাই-এর সঙ্গে কানেক্ট করে ব্রাউজার ওপেন করে ইউআরএল-এর জায়গায় এই আইপি অ্যাড্রেস টাইপ করুন। এবার ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে রাউটার সেটিংসে লগইন করতে হবে। রাউটারের বাক্সে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড লেখা থাকবে। বেশির ভাগ ক্ষেত্রেই এখানে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড হয় অ্যাডমিন।


একবার রাউটার সেটিংস ব্রাউজারে ওপেন হলে WAN অথবা Wireless Network সেটিংস ওপেন করুন। এখানে ওয়াইফাই পাসওয়ার্ড বদলের অপশন দেখতে পাবেন। নতুন পাসওয়ার্ড টাইপ করে কনফার্ম করুন। সেভ করার পর আপনার রাউটার রিস্টার্ট হবে। এর পরই বদলে যাবে ওয়াইফাই পাসওয়ার্ড।

পাসওয়ার্ড বদল করার সময় কী খেয়াল রাখবেন?

ওয়াইফাই সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড বদল করার সময় কয়েকটি নিয়ম মেনে চলুন। 123456789 অথবা qwerty12345 এ ধরনের সহজ পাসওয়ার্ড সেট করবেন না। এ ছাড়াও পাসওয়ার্ডে রাখবে না নিজের নাম, ফোন নম্বর অথবা জন্মের তারিখ। এ ধরনের পাসওয়ার্ড খুব সহজেই অনুমান করে ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব। তাই ওয়াইফাই পাসওয়ার্ডের কঠিন শব্দ ব্যবহার করুন। এমন কিছু পাসওয়ার্ডে রাখুন, যা আপনি ছাড়া কেউ অনুমান করতে পারবে না। এ ছাড়াও নতুন পাসওয়ার্ড টাইপ করার সময় অক্ষর, সংখ্যা ও ক্যারেকটার রাখতে ভুলবেন না। এতে পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: