![]() |
| গ্যালাক্সি এফ ২২স্যামসাং |
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। গ্যালাক্সি এফ ২২ মডেলের এই ফোনে ৬ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রমসহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।
ভালো মানের ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় সেলফির মান নিয়েও চিন্তা করতে হয় না। নিরাপত্তার জন্য এতে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। দেশের বাজারে ডেনিম ব্ল্যাক ও ডেনিম ব্লু রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।
স্যামসাং মোবাইলের মোবাইল বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান জানিয়েছেন, মানুষের স্মার্টফোন ব্যবহারের ধরন পরিবর্তন হচ্ছে। বর্তমানে ব্যবহারকারীদের অনেকেই ফোনে ভিডিও বেশি দেখছেন। শক্তিশালী ব্যাটারি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধা থাকায় ব্যবহারকারীদের ভিডিও দেখার চাহিদা পূরণ করবে ফোনটি।




0 coment rios: