বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আপনার কাছে ১ লক্ষ টাকা থাকলে কিসের ব্যবসা করতেন?

 এ-ই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে কয়েকবছর পিছনে যেতে হবে। যখন আমার কাছে এক লক্ষ টাকা ছিল না আর আমি ব্যবসায়ের কথা ভাবতাম।

এখন আমার কাছে এক লক্ষ টাকা আছে আর আমার ব্যবসা-ও আছে। তাই এখনকার অবস্থান দিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না৷ নতুন আরেকটি ব্যবসা শুরু কিংবা পরিচালনা করার মতো সময় আমার নেই।

এবার ফিরে যাই কয়েক বছর অতীতে। যখন আমার কাছে এক লক্ষ টাকা ছিলো না আর আমি কিছু একটা শুরুর ব্যাপারে ভাবতাম।

আমি একটা ওয়েবসাইট তৈরি করতাম, আর সেটাকে ভালোভাবে মার্কেটিং করে গুগল সার্চ রেজাল্টের প্রথম পেইজে নিয়ে আসতাম। এতে আমার এক লাখ টাকার মতন খরচ হয়ে যেত।

এই ওয়েবসাইটে আমি বিভিন্নরকম পণ্য বিক্রি করতাম। আমার নিজের পণ্যের প্রয়োজন নেই৷ যখন আমার এমন একটা ওয়েবসাইট আছে যেটা গুগল সার্চ রেজাল্টের প্রথম পেইজে প্রদর্শিত হয়, ও-ই সাইটে আমি অন্যদের পণ্য বিক্রি করে'ই অনেক টাকা আয় করতে পারতাম।

আমি সবসময় সাইটের মার্কেটিং করাতাম আর গ্রাহক ধরে রাখতে বিভিন্নরকম অফার দিতাম। এতে আমার কিছুটা লস হলেও।

আমার এখনো পরিকল্পনা আছে এরকম একটি ওয়েবসাইট তৈরি করার, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। এটা নিঃসন্দেহে অল্প পুঁজি'তে কম ঝুঁকির একটি ব্যবসা। আপনার কিছু না জানলেও চলবে বলা যায়।

যখন আপনার কাছে বিনিয়োগ করার মত এক লক্ষ টাকা আছে, তখন আপনি অন্য কাউকে দিয়ে সাইট তৈরি আর সাইটের মার্কেটিং করিয়ে নিতে পারবেন৷ ধন্যবাদ।







শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: