বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘হৃদিতা’।
তবে সম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমার চেয়ে বেশি আলোচিত হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে। আলোচনার মূল বিষয়বস্তু শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন হয়ে ঘুরে-ফিরে আসছে তাদের নাম। তাই ঢালিউডপাড়ায় কি হচ্ছে, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে রটে গেছে।
তবে এবার নতুন করে জানা গেল, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন একটি গণমাধ্যমে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা তো এখন আবার নতুন ইস্যু তৈরী হয়েছে। যা বলা হচ্ছে, তা সঠিক নয়। স্রেফ গুজব। আমি বুঝতে পারছি না, আর কত গুজব হবে। ওই সময় এখানে আমার শুটিংয়ের কাজ পড়ে গেছে। এ কারণে আমি আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু নয়।’
পূজা আরও বলেন, ‘পরী’ নামে আমি যে ওয়েব ফিল্মটি করছি, সেটি দিয়ে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু হবে। অবশ্যই আমার সেখানে থাকতে হবে। না থাকলে অন্যায় হবে। ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ হিসেবে কয়েক দিনের মধ্যে আমার ফটোশুট হবে। তা ছাড়া ওটিটির উদ্বোধনের আগে ১৬ বা ১৭ অক্টোবরের দিকে একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে আমাকে থাকতে হবে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’



0 coment rios: