মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

দিওয়ালিতে মজেছেন বলি তারকারা

 দিওয়ালিতে মজেছেন বলি তারকারা


হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় উৎসব হলো দীপাবলি বা দিওয়ালি উৎসব। ধর্মীয় এই উৎসবটি মঙ্গলবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হলেও বলিউড তারকারা উৎসবের একদিন আগে থেকেই অর্থাৎ সোমবার থেকে শুরু করেছেন দিওয়ালির আগে প্রি-দিওয়ালি পার্টি।


ছবি: সংগৃহীত


গত দু-বছর অতিমারি করোনার কারণে বলিউডের তারকারা ধুমধাম করে দিওয়ালি উৎসব উদ্‌যাপন করতে পারেননি। তাই এবারের দিওয়ালিতে বলি তারকারা শুধু দিওয়ালির দিনই নয়, এর আগের দিন থেকেই উৎসবে মেতেছেন।


উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি বলিউড সুপারস্টাররা সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের শুভেচ্ছাও জানিয়েছেন। এ তালিকার রয়েছেন বিগ বি অভিতাভ বচ্চন, দক্ষিণের তারকা আর মাধবন, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, জানভি কাপুর, আনুশকা শর্মার মতো তারকারা।

নিজের টুইটার অ্যাকাউন্টে অমিতাভের শুভেচ্ছা বাণীটি ছিল সিম্পলের মধ্যে অসাধারণ। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন: ‘এই বছরটা আপনার জন্য সুস্বাস্থ্য, সুখ এবং প্রচুর ভালোবাসা বয়ে আনুক। সবাইকে জানাই নিরাপদ ও আনন্দময় দীপাবলির শুভেচ্ছা।’

অন্যদিকে, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা একটু ভিন্নভাবে দিওয়ালি উৎসব উদ্‌যাপন করছেন। স্বামী বিরাট কোহলির ভারত-পাকিস্তান ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর কলকাতাতেই আলোর উৎসবে মেতেছেন তিনি।

অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ভক্তদের উদ্দেশে একটি ছবি পোস্ট করেছেন। কমলা রঙের শাড়ি পরা সেই ছবিতে লাস্যময়ী হয়ে ধরা দিয়েছেন তিনি।


সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিয়েছেন একটি প্রশ্ন: ‘দিওয়ালি বছরে তিনবার আসতে পার না?’ এমন প্রশ্ন করে তিনি ভক্তদের ইঙ্গিত দিচ্ছেন, খোলামনে আলোর এ উৎসবে মেতে ওঠার।

সূত্র: সংবাদ প্রতিদিন


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: