![]() |
| ছবি- সংগৃহীত |
কিউইদের বিপক্ষে ৪৪ বলে ৮ চার ও ১ ছয়ে ১৫৯ স্ট্রাইক রেটে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। আর তাতেই বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়।
কিউইদের বিপক্ষে ৭০ রানের ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের রান দাঁড়িয়েছে ২১৩১-এ। শীর্ষে উঠতে বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে গেছেন সাকিব। মাহমুদউল্লাহ বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২১ ম্যাচ খেলে ২১২২ রান করেছেন। সাকিব বর্তমানে মাহমুদউল্লাহ থেকে ৯ রানে এগিয়ে গেলেন।
এই তালিকায় তিনে থাকা তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। এই ওপেনারের সংগ্রহ ছিল ১৭০১ রান। চারে থাকা ১৫০০ রান করা মুশফিকুর রহিমও তামিমের পথে হেঁটে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন।
আসন্ন বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের অবস্থান লিটন দাসের। এই ব্যাটসম্যান ১১৯২ রান করে তালিকার পাঁচে অবস্থান করছেন।



0 coment rios: