বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

শেহেনাজের নতুন বাড়িতে পা রাখবেন সালমান!

 বলিউড ইন্ডাস্ট্রিতে শেহেনাজ আর সালমানের রসায়নটা যেন একটু আলাদাভাবেই দর্শকদের নজরে পড়ে। আর তাই এই জুটি এখন রয়েছে বেশ আলোচনায়। সম্প্রতি এই আলোচনাকে আরও বেশ জোরালো করে তুলল তাদের একটি পদক্ষেপ।


ছবি: সংগৃহীত


শোনা যাচ্ছে, এ বছরের আসন্ন দিওয়ালিতে শেহনাজ তার নতুন বাড়িতে বেশ বড় করে এক পার্টির আয়োজন করবে। যেখানে শোভা ছড়াবে অনেক বলিউড স্টাররা। আর এই স্টারদের ভিড়ের ঠিক মাঝখানে শোভা ছড়াবে বলিউড ভাইজান সালমান খান।


অনুষ্ঠানের মধ্যমণি সালমান খানের পদধূলি শেহনাজের নতুন বাড়িতে কখন পড়বে সেই প্রহর গুনেই এখন দিন কাটছে শেহনাজের।


জমকালো সেই পার্টিতে শুধু সালমান নয়, পার্টিতে নিমন্ত্রিত হয়েছে সালমানের গোটা পরিবার। ব্যক্তিগতভাবে শেহনাজকে ভীষণ পছন্দ করেন সালমান। আর তাই শেহনাজের আমন্ত্রণে অবশ্যই তার বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ঘুরে ঘুরে দেখবেন পুরো বাড়িটিও।


উল্লেখ্য, মিডিয়ায় বেশ জনপ্রিয় হলেও বলিউডের ভাইজান সালমান খানের বিগবসে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার পর থেকেই বেশ আলোচনায় আছেন শেহনাজ গিল। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে।


কিন্তু হঠাৎ তার মৃত্যুতে কোনোভাবেই নিজেকে সামলাতে পারেননি শেহনাজ। সেই দুঃসময়ে সালমান খান তাকে মানসিকভাবে শক্তি জোগায়। আর এই রেশ থেকেই দুই স্টারের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে যা দিন দিন বেড়েই চলেছে।


সূত্র: আনন্দবাজার        


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: