শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শীতল দেবনাথ (৭২ )নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দারিয়ারপুর রেল সেতুর কাছ থেকে তার উদ্ধার করে রেলওয়ে পুলিশ।


নিহত শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়া (পাটগুদাম রোডের) অমৃত লাল দেবনাথের ছেলে।



নিহতের বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ বলেন, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। তার মাথায় টিউমার অপারেশন করার পর থেকে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর থেকে তাকে বাসা থেকে কোথাও একা যেতে দেওয়া হতো না। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কাউতে কোনো কিছু না বলে সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যান। পরে সম্ভাব্য সব জায়গায় রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে দারিয়াপুর রেলসেতুর নিচে মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে আমরা গিয়ে তার মরদেহ শনাক্ত করি।



ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বলেন, বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় রাতে কোনো এক ট্রেনের নিচে তিনি কাটা পড়েছে। শুক্রবার সকালে স্থানীয় দারিয়ারপুর রেলসেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: